1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১০৮০ বার পঠিত

মাগুরায় জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত হয়েছে।

মাগুরা জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ বর্নাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মিলনায়তনে গিয়ে শেষ হয় ‌র‌্যালিটি। র‌্যালিশেষে শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়ানো হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজার সভাপতিত্বে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেন্জের এ্যাডিশনাল ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া।

এ সময় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা কমিউনিটি পুলিশিং ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি নাহিদ খান সহ জেলা পুলিশের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই। আলোচনা সভা শেষে পুলিশ লাইন মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা