
জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স এবং জেলা মানসম্মত শিক্ষা কমিটির পৃথক সভা। উভয় সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট দুই কমিটির সভাপতি মো. অহিদুল ইসলাম।
সভায় জেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি,
বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ,
শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন,
সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সভায় আলোচিত ও গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জেলার প্রাথমিক শিক্ষা খাতে একটি ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হবে।
জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামো নয়, প্রয়োজন মানবিক ও প্রযুক্তিগত উন্নয়ন। একসাথে কাজ করলে আমরা সেটা সম্ভব করতে পারব।”
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যক্তিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply