1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

সিমাখালীতে সফল প্রধান শিক্ষক অরুণ চক্রবর্তীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩১০ বার পঠিত

মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সফল প্রধান শিক্ষক অরুণ কুমার চক্রবর্তী-এর বিদায় উপলক্ষে এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সায়েম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সহকারী শিক্ষা অফিসার জনাব আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ হেনায়ারা খানম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন ও সহকারী শিক্ষক সোহানুর রহমান (সোহান স্যার)। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফফার মোল্যা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক অরুণ কুমার চক্রবর্তীর শিক্ষকতা জীবনের সাফল্য, নিষ্ঠা ও আদর্শ শিক্ষাব্রত নিয়ে আলোচনায় অংশ নেন। তাঁর বিদায় মুহূর্তে অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী ও অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে প্রিয় শিক্ষককে প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা এবং বিদায়ী উপহার প্রদান করেন। আবেগঘন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা