1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিএনপি নেতা মনোয়ার হোসেন খানের বৃক্ষরোপণ কর্মসূচি

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

গাছ লাগাবো ছোট্ট হাতে, বেড়ে উঠবে আনন্দেতে, বাঁচবো মোরা খুশি মনে, ভরবে ভূবন অক্সিজেন’—এই শ্লোগানকে সামনে রেখে মাগুরায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের এমপি পদপ্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষ থেকে এ কর্মসূচি সম্পন্ন হয়।

মাগুরা হাওড় এলাকার আবালপুর মাধ্যমিক বিদ্যালয় ও আবালপুর হাফেজিয়া মাদ্রাসায় এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

এসময় মনোয়ার হোসেন খান বলেন,
“আমাদের বেশি বেশি গাছের চারা রোপণ করতে হবে। গাছ আমাদের বন্ধু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগানো পছন্দ করতেন। তাঁর স্মরণে আমরা যদি গাছ রোপণ করি এবং মানুষের মাঝে বিতরণ করি, তাহলে এর ফল ও সুফল সমাজে ছড়িয়ে পড়বে। এটি হবে সাদকায়ে জারিয়া এবং আমাদের নেতার রুহের প্রতি ছোঁয়াব পৌঁছে যাবে।”

তিনি আরো বলেন,
“আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য লোক দেখানো নয়। সত্যিকার অর্থে পরিবেশ রক্ষা ও জনকল্যাণে গাছ লাগানোই আমাদের লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপি সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত হলো। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ ও বিতরণে এগিয়ে আসি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা