1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

আব্বাস আলী মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন। লন্ডনে অবস্থানরত তার ঘনিষ্ঠ বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর তারেক রহমান সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওমরাহ পালনের পর তারেক রহমান লন্ডনে ফিরবেন। তবে সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা তারেক রহমানের সঙ্গে একসঙ্গে ওমরাহ পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে পরিবারের সদস্য ছাড়া একই ফ্লাইটে আরও কারা যাচ্ছেন, সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও ২০১৪ সালে মা খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেন তিনি।
তারেক রহমানের এবারের সফর এবং সম্ভাব্য দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা