1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না: বললেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আব্বাস সিকদার মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

সাম্প্রতিক দুর্গাপূজায় জামায়াতে ইসলামীর এক নেতার উপস্থিতি এবং সেখানে দেওয়া বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আলোচনা। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার পার্থ লেখেন, “ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।”
তিনি আরও লেখেন, “প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।”
পার্থর এই মন্তব্যকে ঘিরে আলোচনা শুরু হয়—তিনি মূলত জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনিরের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন কি না। উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে অ্যাডভোকেট শিশির মুনির পূজার সঙ্গে রোজার তুলনা করে বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় অনুভূতি এবং ভোটের রাজনীতি নিয়ে বর্তমান প্রেক্ষাপটে এমন মন্তব্য সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভোটের রাজনীতিতে ধর্মের ব্যবহার কতটা গ্রহণযোগ্য—সে প্রশ্নও নতুন করে সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা