1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় তিন দিনব্যাপী নির্বাচনকেন্দ্রিক পুলিশ প্রশিক্ষণ শুরু

আব্বাস আলী মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

আগামী  জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে মাগুরা পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা কোর্সটিতে অংশ নিচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। এই প্রশিক্ষণ কোর্স সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম, এবং সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আরও বলেন, “পুলিশ জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সেই দায়িত্ব আরও সুচারুভাবে পালিত হবে বলে আমি বিশ্বাস করি।”
প্রশিক্ষণের প্রথম ব্যাচে জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এই কোর্সে তাদেরকে নির্বাচনকালীন কার্যক্রমে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা