1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১১৯৪ বার পঠিত

মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৈলা রেজার সৌজন্য সাক্ষাৎ , একান্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার ২০ নভেম্বর সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা মাদক নির্মূল ,কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণ, ইভটিজিং নির্মূল ,গ্রাম্য কাইজ্যাসহ আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন এবং বিভিন্ন বিষয় অবহিত করে পরামর্শ দেন নেতৃবৃন্দ। এসময় পুলিশ সুপার মনযোগ দিয়ে নেতৃবৃন্দের কথা শোনেন এবং সার্বিক বিষয়ে গুরুত্ব সাথে পদক্ষেপ নেবেন বলেআশ্বস্ত করেন। পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা মাগুরা রিপোর্টার্স ইউনিটিকে সবসময় সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সহ-সভাপতি আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক শাহিন খন্দকার, কোষাধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম মিলন, সহ সাংগঠনিক সম্পাদক ইমান উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম, শামীম শরীফ ,মহসিন বিশ্বাস পাভেল বিশ্বাস , মাগুরা রিপোর্টার্স ইউনিটির মোহাম্মদপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা